বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম
ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

তিনি বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট করা এ মামলায় দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ইকবাল সোবহান চৌধুরী ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও রয়েছেন। তাঁকে আটকের পর ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন বলেছিলেন, একটি খবর প্রচারকে কেন্দ্র করে ডিবিসিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...