বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রসাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনাম
বিজ্ঞাপন

গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

আগামী বছর গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। তারপরও বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। আর সে কারণেই আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, বৈশ্বিক যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়েই বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ বাড়ি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...