বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রসাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনাম
বিজ্ঞাপন

তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ এএম
তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

টানা তিন দফা বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েহে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ৫ নভেম্বর সকালে তৃতীয়বারের মত স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...