বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

আলটিমেটাম দিয়ে ব্যবসায়ীর বাড়ির গেটে ককটেল, কাফনের কাপড় ও চিরকুট

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
আলটিমেটাম দিয়ে ব্যবসায়ীর বাড়ির গেটে ককটেল, কাফনের কাপড় ও চিরকুট

মেহেরপুরে এক মুদি ব্যবসায়ীর বাড়ির গেটে ঝুলিয়ে রাখা ককটেল, কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকি দিয়ে লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার শিবপুর গ্রামের দক্ষিণ পাড়ার মুদি ব্যবসায়ী পিন্টুর বাড়ির দরজায় ঝোলানো অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী পিন্টু ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পিন্টুর বাড়ির প্রধান ফটকে একটি শপিং ব্যাগ ঝুলিয়ে রেখে যায়। ব্যাগের ভেতরে ছিল তিনটি ককটেল, একটি সাদা কাফনের কাপড় এবং তিন পাতার একটি হুমকির চিরকুট।

ভোরে পিন্টুর ছোট ভাই সুমন বাড়ির গেটের তালা খুলে বাইরে যাওয়ার সময় ব্যাগটি ঝুলতে দেখেন। প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো দোকানের কোনো জিনিস রাখা হয়েছে। কিন্তু কাছে গিয়ে মোবাইলের আলো জ্বালিয়ে কাফনের কাপড়, বোমা ও চিরকুট দেখতে পেয়ে পরিবারের সবাইকে জানান। পরে গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

ব্যবসায়ী পিন্টু বলেন, আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো রেখেছে, বুঝতে পারছি না। স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি দিয়ে ১০ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। পাশাপাশি আমাকে মুদি ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা না করার জন্য বলা হয়েছে।

খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে রামদাসপুর পুলিশ ক্যাম্পের আইসি রিকাবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...