বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৫ রানেই দুই ওপেনার ট্রাভিস হেড ৪ ও অধিনায়ক মিচেল মার্শ ১ ফিরে যান। জশ ইংলিসও করেন ১৪ রান। চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও অ্যালেক্স ক্যারি ৭৪ রানের জুটি গড়েন। রেনশ ৭০ বলে ৫৫ রান করেছেন। ক্যারি ৫৩ বলে করেন ৩৭ রান।

তবে তাঁদের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। কুপার কনোলি ২৯ ও জ্যাক এডওয়ার্ডস ৩১ রান করলেও ৪৬.৫ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সনি বেকার ৪ উইকেট নিয়েছেন। লিয়াম ডসন পেয়েছেন ৩ উইকেট। ফলে ৯৭ রানের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...