বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল
বিজ্ঞাপন

নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলাম

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম
নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলাম

দীর্ঘদিন পর রেকর্ডিংয়ের অনুভূতি কেমন ছিল?

রেকর্ডিংয়ের জন্য যখন দাঁড়ালাম, হেডফোনটা কানে দিলাম; সেই মুহূর্তের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না। কিছু অনুভূতি থাকে, যা বলে বোঝানো যায় না। শুধু মনে হচ্ছিল, কত দিন পর রেকর্ডিং করছি! এমনিতে আমি নিয়মিত মঞ্চে গান গাইছি, কিন্তু স্টুডিও রেকর্ডিংয়ের বিষয়টি একেবারেই ভিন্ন। রেকর্ডিংয়ের সময়টা শিল্পীর জন্য বিশেষ একটা মুহূর্ত। আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছিলাম, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করেছি। ভাবছিলাম, একবার যদি ইমোশনাল হয়ে যাই, তাহলে গানটাই গাওয়া মুশকিল হয়ে পড়বে। অশ্রুসিক্ত হতে হতেই নিজেকে সামলে নিই। এরপর নিজেকে শক্ত করে গাইলাম। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে চিরচেনা নিজেকে যেন আবারও নতুনভাবে আবিষ্কার করলাম। অনেক জমানো কথা বুকের ভেতর বুদবুদের মতো উঠে আসছিল।

এখন থেকে কি প্লেব্যাকে নিয়মিত পাওয়া যাবে আপনাকে?

একটা সময় ছিল যখন সর্বভুকের মতো কাজ করেছি। যার যে রকম এক্সপেরিমেন্টের গান ছিল, সব গেয়েছি। আমার টাইপের বাইরের গানও গেয়েছি। মোটকথা, সব ধরনের গানই গাওয়া হয়েছে। সেটা একটা নির্দিষ্ট পর্ব ছিল। এখন আমি গান গাইলে অবশ্যই বেছে বেছে গাইব। গানটা ভালো হতে হবে, গানের কথা সুন্দর হতে হবে, সুর ও অ্যারেঞ্জমেন্ট ভালো হতে হবে। এটুকু বাছাবাছির সময় বা বয়স তো আমার হয়েছে! এখন যাচ্ছেতাই বা যা খুশি গাইলে তো চলবে না। শুধু আমি কেন, আমরা যারা প্লেব্যাক করি, এমন অনেক গান গেয়েছি—যেগুলো না গাইলেও চলত। তখন গেয়েছি, কিন্তু এখন আর সেটা করব না। এখন খুব ভালো গান পেলেই শুধু গাইব।

এখন যাঁরা প্লেব্যাক করছেন, তাঁদের কীভাবে মূল্যায়ন করবেন?

এখন যারা সিনেমায় গাইছে, তারা অবশ্যই ভালো গায়। তাদের জন্য আমার শুভাশিস ও শুভকামনা। সব সময় আশীর্বাদ করি, তারা যেন অনেক মেলোডিয়াস গান গাওয়ার সুযোগ পায়। এমন গান যেন তারা পায়, যা তাদের অমর করে রাখবে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...