বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’

প্রথমে বাস্তব ওই দম্পতিকে নিয়েই সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন তিনি। এক সপ্তাহ শুটিংয়ের পর বুঝতে পারেন, পরিকল্পনাটি ঠিকভাবে এগোচ্ছে না। পরে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য যোগাযোগ করেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠকের সঙ্গে। তাঁরা দুজনই বাস্তব জীবনে স্বামী-স্ত্রী।

চিত্রনাট্য পছন্দ হলেও শাহ মনে করেছিলেন, তাঁরা ওই অঞ্চলের মানুষ নন। তাই চরিত্র দুটির প্রতি যথাযথ সুবিচার করা তাঁদের জন্য কঠিন হতে পারে।

পরিবারের মানুষই হলেন ছবির নায়ক-নায়িকা

শেষ পর্যন্ত নিজের পরিবারের মধ্যেই পদ্ম সিং চরিত্রের অভিনেতাকে খুঁজে পান কাপরি— তিনি তাঁর বাবার ছোট ভাই, একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় তাঁকেই বেছে নেন এই চরিত্রের জন্য।

অন্যদিকে তুলসী চরিত্রের জন্য পাশের একটি গ্রাম থেকে বেছে নেন হীরা দেবীকে। বয়স্ক এই বিধবা নারী বছরের পর বছর কৃষিকাজ, ঘাস কাটা ও মহিষের দেখাশোনা করে সন্তানদের বড় করেন। এর আগে কখনো ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি।

বিবিসিকে পদ্ম সিং ও হীরা দেবী জানান, তাঁদের আশপাশের গ্রামগুলোতে দীর্ঘদিন ধরেই মানুষ বসতি ছেড়ে চলে যাচ্ছেন। কাজের সন্ধানে সন্তানদের অন্যত্র চলে যাওয়া এবং বৃদ্ধ মা-বাবার একা হয়ে পড়ার ঘটনাও তাঁদের পরিচিত। ‘পায়ার’ ছবিতে সেই বাস্তবতাই উঠে এসেছে। ছবিটি ঘিরে এত প্রশংসা পেয়ে তাঁরা দুজনই অভিভূত।

শুরুতে ক্যামেরার সামনে দাঁড়ানো ও সংলাপ মনে রাখা নিয়ে দুজনেরই কিছুটা ভয় ছিল। হীরা দেবী ভেবেছিলেন, তাঁর সন্তান ও সমাজ বিষয়টি কীভাবে নেবে। তবে দর্শকদের ভালোবাসা ও প্রশংসায় এখন সেই দ্বিধা অনেকটাই কেটে গেছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...