বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

নাজনীন নীহার পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
নাজনীন নীহার পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন

ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা কি বিয়ে করেছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে এমন প্রশ্নই ঘুরছে ভক্ত-অনুরাগীদের মধ্যে। পোস্টে সরাসরি বিয়ের কথা উল্লেখ না করলেও ক্যাপশনের ভাষা ও ছবির কারণে নতুন জীবন শুরুর ইঙ্গিত খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন নীহা। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে ব্যক্তিগত জীবনের একটি বিশেষ অধ্যায় সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা জানান তিনি। নীহার ভাষায়, ‘একটি অধ্যায় আমরা ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। এখন সেই জার্নি আমরা আনন্দের সঙ্গে ভাগ করে নিচ্ছি।’

ক্যাপশনের পরের অংশে এই অভিনেত্রী আরও লেখেন, ‘আল্লাহ আমাদের সুন্দর বন্ধনের জন্য আশীর্বাদ দিয়েছেন, তার পবিত্র ঘরে আমাদের একত্রিত করেছেন- এ জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই বন্ধনে সর্বদা বরকতে পরিপূর্ণ রাখেন।’

নীহার এমন পোস্টের পর থেকেই শুরু হয়েছে বিয়ের আলোচনা। ভক্তদের অনেকেই তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আবার প্রিয় অভিনেত্রীর বিয়ের খবর শুনে মন খারাপের কথাও জানিয়েছেন কেউ কেউ।

তবে নীহার পোস্টে বিয়ের বিষয়টি স্পষ্ট করে বলা হয়নি। ফলে তিনি সত্যিই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন, নাকি ব্যক্তিগত সম্পর্কের অন্য কোনো বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করছেন, তা নিয়ে এখনও কৌতূহল রয়ে গেছে।

এর আগে, গত কয়েক মাস ধরেও নীহার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুক প্রোফাইলে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, গোপনে বাগদান সেরেছেন অভিনেত্রী। সে সময় তাকে মুঠোফোনেও পাওয়া যাচ্ছিল না। সব মিলিয়ে বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল রহস্য।

পরে অবশ্য নিজেই সেই জল্পনার অবসান ঘটান নীহা। জানান, বাগদান নয়, প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। একই সময়ে প্রেমিকের একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেননি। জানিয়েছিলেন, উপযুক্ত সময় এলেই সবার সামনে পরিচয় করিয়ে দেবেন তাকে।

এরপর কয়েক মাস আগে প্রেমিকের সঙ্গে তোলা কিছু ছবি ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছিলেন নীহা। এবার ফেসবুকে দেওয়া নতুন পোস্টের পর সেই ব্যক্তির সঙ্গেই অভিনেত্রী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে ধারণা করছেন অনেকে। যদিও এ বিষয়ে নাজনীন নীহার পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...