বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

ফ্রেন্ডলিস্টে রেখেই বয়কট, কাদের খোঁচা দিলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
ফ্রেন্ডলিস্টে রেখেই বয়কট, কাদের খোঁচা দিলেন পরীমনি

বয়কটের ঘোষণা দিয়েও ফেসবুকের ফ্রেন্ডলিস্ট থেকে বাদ না দেওয়ায় সংশ্লিষ্টদের খোঁচা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এদের এ কেমন বয়কটের ধরন! বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে।’

ধারণা করা হচ্ছে, পরীমনির এই স্ট্যাটাসে মূলত সাংবাদিকদের বয়কটের ঘোষণাকে কটাক্ষ করে দিয়েছেন।

এর আগে গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন সরব হয়। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ বিভিন্ন সংগঠন পরীমণির আচরণের নিন্দা জানিয়ে তাকে বয়কটের ঘোষণা দেয়।

সাংবাদিকদের এই প্রতিবাদের প্রভাব পড়ে শোবিজ অঙ্গনেও। চট্টগ্রামে অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয় পরীমণিকে।

এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) নিজের ফেসবুকে ওই অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম’ ক্যাপশন দিয়েছিলেন তিনি। তবে সাংবাদিকদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত আয়োজকরা অতিথি তালিকা থেকে তার নাম বাদ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ইভেন্টটির মিডিয়া কোঅর্ডিনেটর খালেদ সুমন।

এদিকে পরীমনির ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। একপক্ষের মতে, ভিড়ের মধ্যে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও সংবাদকর্মীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। অন্যপক্ষ পরীমনির পক্ষ নিয়ে নারীর ব্যক্তিগত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়টি সামনে আনছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পরীমনির ভাষা ও আচরণের সমালোচনা করছেন।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...