বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুন
বিজ্ঞাপন

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
তানজিন তিশার বিরুদ্ধে মামলা

অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। রোববার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে মামলাটি করা হয়।

রোববার (৮ নভেম্বর) ‍মানহানির অভিযোগ এনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামালউদ্দীনের ২৩নং আদালতে ৫০০/৫০১ ধারায় মামলাটি করেন সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সি.আর মামলা নং ১৩৭১। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পাঠানো হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়।

মামলাটি বাদীর জবানবন্দি শুনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২১ জানুয়ারি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েয়েছেন বিচারক।

নথিপত্রের তথ্যানুযায়ী, বাদী ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আসামি তানজিন নাহার তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন। বাদী মামলা গুলো দায়ের করার পরে আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত ২০২৬ সালের ২৭ অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেইজ ‘Tanjin Tisha’ নামক পেইজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন। এ ছাড়া আসামি বাদীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য দেশের গণমাধ্যমকে ভুলভাবে উপস্থাপন করতে থাকেন।

আরজিতে বলা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর আসামি ফেসবুক ম্যাসেঞ্জার থেকে বাদীর ম্যাসেঞ্জারে কল দিয়ে ভাইরালের হুমকি দেন। যা বাদীর কাছে সংরক্ষিত আছে। সেখানে আসামি বাদীকে হুমকি বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দেবো নে।’

আসামি তারই ধারাবাহিকতায় বিগত ২৭ অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেইজ ‘Tanjin Tisha’ নামক পেইজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেইসবুকে আপলোড দিয়ে সম্মান হানির ঘটনায় লিপ্ত থাকেন। সেখানে আসামি বাদী একটি নারীকে চুম্বন করছেন তার ছবি বাদীকে না জানিয়ে তার অজান্তে প্রকাশ করেন। এছাড়া সেখানে দুইজন নাবালক শিশুর ছবিও আসামি প্রকাশ করেন।

এ ছাড়া বাদীর বিষয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য প্রকাশ করেন। ‘সেখানে এ দুজন এক কেন? এ দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলার আগে দেখিনি। এমন তথ্য প্রকাশ করেন।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...