ব্যাচেলর পয়েন্টের শেষ দিনের শুটিং নিয়ে অমির আবেগঘন বার্তা

সময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলোর অন্যতম ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমির পরিচালনায় ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিংয়ের শেষ দিন আজ। বিষয়টি নিশ্চিত করে আবেগঘন অনুভূতির কথা প্রকাশ করলেন নির্মাতা নিজেই।
সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কাজল আরেফিন অমি লেখেন, জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই সব শেষ হয়ে যাবে!
পোস্টে তিনি লেখেন, ব্যাচেলর পয়েন্ট কেবল একটি সিরিজ নয়, এটি আমার জীবনের একটি বড় অংশ, আমি ব্যাচেলর পয়েন্টে বাস করি।
নির্মাতার এই বক্তব্যে স্পষ্ট, দীর্ঘদিনের এই কাজের সঙ্গে তার আবেগ কতটা জড়িয়ে আছে। তবে পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টার কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি অমি।
বিনোদন থেকে আরও পড়ুন

