বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, শুটিং নিয়ে আবেগী অমি

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, শুটিং নিয়ে আবেগী অমি

দীর্ঘদিনের একটি কাজ কখন যে জীবনের অংশ হয়ে ওঠে, তা হয়তো কাজ শেষ হওয়ার মুহূর্তেই সবচেয়ে বেশি উপলব্ধি করা যায়। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হওয়ার খবরে তেমনই এক আবেগের কথা জানালেন নির্মাতা কাজল আরেফিন অমি। জানালেন, জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যাওয়ার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছেন তিনি।

তরুণ দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমির নির্মিত ধারাবাহিকটি দর্শকের ভালোবাসায় পেরিয়েছে একের পর এক সিজন। বর্তমানে প্রচারিত হচ্ছে পঞ্চম সিজন। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিজনের ১৬তম চ্যাপ্টার। এর মধ্যেই ধারাবাহিকটির সমাপ্তির খবর দিলেন নির্মাতা।

নিজের অনুভূতি প্রকাশ করে অমি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

নির্মাতার এই কথাতেই বোঝা যায়, দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিকটির সঙ্গে কতটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে তার। পর্দার গল্প, চরিত্র আর শুটিংয়ের ব্যস্ততার বাইরে ‘ব্যাচেলর পয়েন্ট’ যে তার ব্যক্তিগত জীবনেও বিশেষ জায়গা দখল করে আছে, সেই অনুভূতিই উঠে এসেছে বক্তব্যে।

তবে পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টার কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ জানাননি নির্মাতা। ফলে শেষবারের মতো প্রিয় চরিত্রগুলোকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরাও।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া ধারাবাহিকটিতে রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...