বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি: আসাদ নূর

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম
হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি: আসাদ নূর

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের গুঞ্জনের অবসান ঘটিয়েছেন প্রবাসী ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা স্বীকার করেন।

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ে নিয়ে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা চললেও এতদিন বিষয়টি নিশ্চিত করেননি কেউ। লাইভে এসে আসাদ নূর জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে থাকা পাত্র তিনিই। এ সময় তিনি নিজের বিয়ের পাঞ্জাবি ও পারশার বিয়ের শাড়ি প্রদর্শন করে বলেন, ‘হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি। এই সেই পাঞ্জাবি এবং এই সেই বিয়ের শাড়ি।’

এ সময় বিয়ের খবরটি সরাসরি না জানিয়ে এত দিন গোপন রাখার পেছনে একটি সুনির্দিষ্ট ও পরিকল্পিত উদ্দেশ্য ছিল বলে জানান আসাদ নূর। সমাজের বিদ্যমান কিছু ট্যাবু ভাঙা, ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল পর্যবেক্ষণ করা এবং উগ্র মানসিকতার মানুষদের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করাই ছিল তাদের লক্ষ্য। তিনি জানান, পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল, ছবির ব্যাকগ্রাউন্ড কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করার মতো নানা সূত্র বা ‘ক্লু’ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ছড়িয়ে দেওয়া হয়েছিল।

লাইভে আসাদ নূর আরও অভিযোগ করেন, ব্যক্তিজীবন ও অন্যের বিয়ে নিয়ে অতি উৎসাহী সমাজের একটি অংশ প্রচণ্ড অন্ধত্ব ও উগ্র মানসিকতা লালন করে, যাদের ভাষা অত্যন্ত কদর্য। উদাহরণ হিসেবে তিনি নিজেদের উদ্ধার করা ‘লম্বকর্ণ’ (মন্টু) নামের একটি মাতৃহীন বিড়ালছানার কথা উল্লেখ করেন। পারশার প্রোফাইলে বিড়ালছানাটির ভিডিও দেওয়ার পর নেটিজেনদের নোংরা মন্তব্যের কথা স্মরণ করে তিনি বলেন, মূলত এই ধরনের বিকৃত মানসিকতার মানুষদের প্রতিক্রিয়া দেখার জন্যই একের পর এক ধাঁধা তৈরি করা হয়েছিল।

পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়ে কথা বলতে গিয়ে আসাদ নূর জানান, পারশা পরিবারের একমাত্র সন্তান এবং তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের সম্পর্কের বৈচিত্র্যের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা দুজন দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ। কাজের পরিধি, চিন্তা ও অবস্থান ভিন্ন হলেও মনের গভীর মিল থাকলে ভূগোল, ভাষা, বর্ণ কিংবা পেশা কোনো বাধাই হতে পারে না। এই ব্যতিক্রমী পদক্ষেপের মাধ্যমে সমাজের বহু পুরোনো ট্যাবু ভাঙতে তারা পুরোপুরি সফল হয়েছেন বলে দাবি করেন তিনি।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...