বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন
বিজ্ঞাপন

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

২০২২ সালের ৬ নভেম্বর বাবা-মা হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। কাজের হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও একমাত্র কন্যা রাহার জন্য ঠিকই সময় বের করে নেন রণবীর। বাবা-মেয়ের এই মধুর সম্পর্ক ও তাদের বিশেষ মুহূর্তগুলো বরাবরই নজর কেড়েছে সকলের। পেশাগত জীবনের সফলতার পাশাপাশি একজন আদর্শ বাবার এমন রূপ দেখে মুগ্ধ অনুরাগীরাও।

শুধু একসঙ্গে সময় কাটানোই নয়, প্রতিদিন রাতে একমাত্র কন্যা রাহার সঙ্গে দারুণ এক অভ্যাস রয়েছে অভিনেতা রণবীর কাপুরের। সারাদিন কী কী করলেন, কোন বিষয়টি ভালো বা মন্দ লাগল। সবকিছুই ছোট্ট মেয়ের কাছে গল্পের ছলে জানতে চান তিনি। আর মেয়ের সঙ্গে এই নিয়মিত কথোপকথনেই একদিন মজার ছলে উঠে এসেছিল দাদি নীতু কাপুরের নাম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে রণবীর কাপুর ও নাতনি রাহার সম্পর্ক নিয়ে এক মিষ্টি স্মৃতিচারণা করেছেন অভিনেত্রী নীতু কাপুর। তিনি জানান, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে রাহার কাছে দুটি প্রশ্ন রাখেন রণবীর। সারা দিনে কোন ঘটনা তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে এবং কোন ঘটনায় মন খারাপ হয়েছে, এসব জানতে চান তিনি। ছোট্ট রাহাও নিজের মতো করে সেই প্রশ্নের জবাব দেয়। সন্তানের সঙ্গে এমন খোলামেলা কথোপকথন ও তার মনের ভাব প্রকাশের সুযোগ করে দেওয়ার বিষয়টি দারুণ বলে মন্তব্য করেছেন নীতু।

নীতু জানান, একবার তিনি আরতি করছিলেন। সেই সময় কোনোভাবে রাহার মাথায় ধাক্কা লাগে। ছোট্ট মেয়েটির মাথায় আঘাত লাগায় স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছিল তার। ঘটনাটি সেদিনের মতো সেখানেই শেষ হলেও রাতে বাবার কাছে মনের কথা বলতে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করে বসে রাহা।

সেখানে নীতু জানান, একবার আরতির সময় ভুলবশত রাহার মাথায় একটু আঘাত লেগেছিল। সেই রাগ মনে পুষে রেখেছিল ছোট্ট মেয়েটি। রাতে যখন বাবা রণবীর তাকে সারাদিনের কথা জিজ্ঞাসা করেন, তখন একেবারে সুযোগ বুঝে দাদির বিরুদ্ধে বাবার কাছে অভিযোগ করে বসে রাহা।

তিনি আরও বলেন, এরপর রণবীর ফোন করে আমাকে বলছিল, ‘মা, তুমি আমার মেয়ের মাথায় ব্যাথা দিয়েছ?’ জবাবে নীতু বলেন, ‘আমি আসলে আরতি করছিলাম। সেই সময় রাহা নিচে আসতে গিয়ে মাথায় ধাক্কা খেয়েছিল।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...