বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

বাবা হারালেন সোহম চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
বাবা হারালেন সোহম চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবাকে হারিয়েছেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগার পর গত ৯ নভেম্বর রাতে মারা গেছেন তার বাবা সুব্রত চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন সুব্রত চক্রবর্তী। বয়সজনিত নানা সমস্যার পাশাপাশি শারীরিক জটিলতাও বাড়ছিল তার। চলতি বছরের দুর্গাপূজার সময় থেকে অবস্থার আরও অবনতি হয়। দশমীর দিন পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরবর্তী সময়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয় সুব্রতকে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি পরিবারের। বাড়িতেই নিবিড় পরিচর্যাকেন্দ্রের মতো ব্যবস্থা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু দীপাবলির সন্ধ্যায় হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শরীরের একাধিক অঙ্গ অকার্যকর হয়ে পড়া এবং হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তার মৃত্যু হয়।

বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। বাবা-ছেলের সম্পর্কের পাশাপাশি তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বোঝাপড়াও ছিল। বিভিন্ন সময়ে বাবার প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন অভিনেতা। ২০২১ সালে বেশ ঘটা করেই সুব্রত চক্রবর্তীর ৭৫তম জন্মদিন উদ্‌যাপন করেছিলেন তিনি। সেই আয়োজনের ছবিও ভাগ করে নিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বাবার মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরি হয়েছে সোহমের পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে। উৎসবের আনন্দের সময় এমন ব্যক্তিগত শোকের মুখোমুখি হতে হলো অভিনেতাকে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...