বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় কিয়ারা আদভানি

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় কিয়ারা আদভানি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নতুন সাজ ঘিরে আবারও আলোচনায় এসেছে তাঁর মাতৃত্বের মুহূর্ত। স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের নতুন প্রচারণামূলক ঝলকে দেখা গেছে তাঁকে। সেখানে লাল রঙের গাউনে কিয়ারার উপস্থিতি নজর কেড়েছে। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনা হচ্ছে তাঁর পেটের ওপর থাকা রুপালি তারার নকশা নিয়ে। কারণ, এই সাজের সঙ্গে ভক্তরা মিল খুঁজে পেয়েছেন ২০২৫ সালের মেট গালায় কিয়ারার পরা বিশেষ পোশাকের।

সম্প্রতি অনুষ্ঠানটির নতুন প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর কিয়ারার সাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এক ভক্ত অভিনেত্রীর দুটি সময়ের ছবি পাশাপাশি রেখে একটি কোলাজ তৈরি করেন। সেখানে দেখা যায়, দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় থাকা কিয়ারার লাল গাউনের ওপর রুপালি তারার নকশাটি অনেকটা মনে করিয়ে দিচ্ছে প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় তাঁর পরা পোশাকের বিশেষ নকশাকে।

ভক্তের সেই কোলাজে কিয়ারা ও তাঁর অনাগত সন্তানের সঙ্গে আগের মেট গালার পোশাকের প্রতীকী মিল তুলে ধরা হয়। পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারও করেছেন অভিনেত্রী। সঙ্গে দিয়েছেন নজর না লাগার প্রতীক ও হৃদয়ের ইমোজি। তাঁর এই প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

এক ভক্ত মন্তব্য করেছেন, কিয়ারার দুই সন্তানই জন্মের আগেই মায়ের সঙ্গে লালগালিচার মুহূর্তের অংশ হয়ে উঠেছে। আরেকজনের ভাষ্য, প্রতিবারই যেন কিয়ারার মাতৃত্বের মুহূর্ত আলাদা করে আলোচনায় আসছে।

উল্লেখ্য, ২০২৫ সালের মেট গালায় প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায় অংশ নিয়ে বিশেষ নজর কেড়েছিলেন কিয়ারা। আন্তর্জাতিক এই ফ্যাশন আয়োজনে অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটা প্রথম ভারতীয় অভিনেত্রী ছিলেন তিনি। সেদিন তাঁর পোশাক তৈরি করেছিলেন ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্ত। ‘ব্রেভহার্টস’ নামের সেই বিশেষ পোশাকে ছিল সোনালি রঙের নকশা করা বুকের অংশ, যেখানে দুটি হৃদয়ের অবয়বের মাধ্যমে মা ও সন্তানের সম্পর্ক তুলে ধরা হয়েছিল। হৃদয় দুটি যুক্ত ছিল নাভিরজ্জুর আদলে তৈরি একটি বিশেষ নকশায়। সঙ্গে ছিল সাদা রঙের দীর্ঘ কেপ।

এদিকে ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে এবারই প্রথম একসঙ্গে অতিথি হিসেবে হাজির হচ্ছেন কিয়ারা ও সিদ্ধার্থ। অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহরের সঙ্গে তাঁদের কথোপকথনের ঝলকে উঠে এসেছে বিয়ে, দাম্পত্য জীবন ও ব্যক্তিগত রসায়নের নানা গল্প। এমনকি দুজনের প্রেমময় মুহূর্ত নিয়েও মজার প্রশ্ন করেছেন করণ।

প্রচারণামূলক ভিডিওর একটি অংশে দেখা যায়, দম্পতির ডেট নাইট কীভাবে শুধু রাতের খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সে বিষয়ে জানতে চান করণ। জবাবে কিয়ারা নিজের বেবি বাম্পের দিকে ইঙ্গিত করে মজার ছলে কথা বলেন। তাঁদের এই কথোপকথনও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ২০২৫ সালের জুলাইয়ে তাঁদের প্রথম সন্তান কন্যা সারায়াহর জন্ম হয়। এরপর চলতি বছরের ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ ঘোষণার মাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার সুখবর জানান এই তারকা দম্পতি। নতুন অতিথির অপেক্ষার মধ্যেই কিয়ারার পোশাকের এই প্রতীকী মিল এখন ভক্তদের আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...