বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

বাড়িতে স্ত্রীর ভয়ে মত প্রকাশ করেন না শাহরুখ

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
বাড়িতে স্ত্রীর ভয়ে মত প্রকাশ করেন না শাহরুখ

বাইরে তিনি বলিউড বাদশাহ, কিন্তু বাড়িতে স্ত্রীর ভয়ে চুপ থাকেন। বলছি, বিশ্বব্যাপী দর্শকহৃদয় জয় করে নেওয়া বলিউড তারকা শাহরুখ খানের কথা। সম্প্রতি দুবাইয়ে নিজের আবাসন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এমনই মন্তব্য করে আলোচনায় এসেছেন কিং খান।

যেহেতু দুবাইয়ের সেই আবাসন প্রকল্প স্ত্রী গৌরীর নকশা করা তাই সঞ্চালক শাহরুখকে প্রশ্ন করেন যে, নিজের বাড়িতে এমন কোনো কাজ আছে কি, যা করার তিনি অনুমতি পান না? জবাবে শাহরুখ বলেন, ‘নিজের বাড়িতে আমি কিছুই করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘বাড়িতে গৌরীর পছন্দ নিয়ে কোনও কথা বলা চলে না। ওয়াই-ফাই কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়ার অনুমতি নেই। বাড়ির রং, দেওয়ালে টাঙানো ছবি, সিঁড়ি, লিফ্‌ট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা, কোনও কিছু নিয়েই মন্তব্য করা যায় না। শুধু চুপচাপ বসে থাকতে হয়। আর বলতে হয়, গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছ।’

দুবাইয়ের নতুন প্রকল্পে নিয়েও মজার মন্তব্য করেন শাহরুখ। বলেন, ‘এখানে এলেও আমাকে একই কথা বলতে হবে যে, গৌরী, কী সুন্দর পেন্টহাউজ বানিয়েছ। বাড়ির বাইরে অবশ্য আমি, আরিয়ান এবং সুহানা নিজেদের মতো আনন্দ করি। কিন্তু বাড়ির ভিতরে ঢুকলেই আমাদের আর কোনও স্বাধীনতা থাকে না।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...