অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাড়ি নিয়ে বিরোধ, মামলা করেছেন ছোট ভাইয়ের স্ত্রী

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বিখ্যাত বাসভবন ‘জলসা’ এখন এক পারিবারিক সম্পত্তি বিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জুহুর অভিজাত এলাকায় অবস্থিত এই বাংলোটির মালিকানা ১৯৯৩ সালের একটি দানপত্রের মাধ্যমে অভিনেত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। সম্প্রতি সেই দলিলের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন।
রামোলা বচ্চনের অভিযোগ, তাঁর অজান্তে এবং কোনো প্রকার সম্মতি ছাড়াই বাড়িটির মালিকানা হস্তান্তর করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সাত মাসে রামোলার দায়ের করা একাধিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি বর্তমানে মুম্বাইয়ের আন্ধেরির ডেপুটি রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটিজে বিচারাধীন এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
বিনোদন থেকে আরও পড়ুন

