আবারও বাগ্যুদ্ধে অপু বিশ্বাস ও পরীমণি

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে বাগ্যুদ্ধ একসময় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক সময়ে বাগ্যুদ্ধে জড়িয়েছেন অপু বিশ্বাস ও পরীমণি। একে অপরের নাম সরাসরি উচ্চারণ না করলেও তাঁদের তির্যক মন্তব্য ও পাল্টাপাল্টি কাদা-ছোড়াছুড়িতে এখন আলোচনার কেন্দ্রে অপু ও পরী।
কয়েক দিন আগে এক ভিডিওতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনি। অপুর সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে কটাক্ষ করেন পরীমণি। অপু বিশ্বাসকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন পরী। পরীর এমন পোস্ট নিয়ে গত রোববার এক অনুষ্ঠানে অপুকে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁকে নিয়ে কথা বলার আগে তাঁর লেভেলে আগে আসতে হবে।
বিনোদন থেকে আরও পড়ুন

