বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

শাবিপ্রবির প্রধান প্রকৌশলী ও রেজিস্ট্রারসহ ৩ কর্মকর্তার চুক্তি বাতিল, অনিয়মের খোঁজে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ এএম
শাবিপ্রবির প্রধান প্রকৌশলী ও রেজিস্ট্রারসহ ৩ কর্মকর্তার চুক্তি বাতিল, অনিয়মের খোঁজে তদন্ত কমিটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা প্রধান প্রকৌশলীসহ তিন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক সংস্কার প্রকল্পে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়ে খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ১৬ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া তিন কর্মকর্তা হলেন—বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল আনা হয়। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং প্রকৌশল দপ্তরের কর্মকর্তা জয়নাল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দিয়েছিল তৎকালীন প্রশাসন।

এদিকে সিন্ডিকেট সদস্যরা জানান, নতুন সিদ্ধান্তে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহিদুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...