বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল
বিজ্ঞাপন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২২৮ জনকে স্থায়ীভাবে যুক্ত করতে সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন।

গত ৯ অক্টোবর থেকেই পদগুলোতে আবেদন গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন পাঠাতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ন্যূনতম এসএসসি উত্তীর্ণ প্রার্থীরাও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কিছু পদে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

পদভিত্তিক তথ্য ও বেতন স্কেল

বিজ্ঞপ্তি অনুসারে, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর নেওয়া হবে ১ জন। ১৩তম গ্রেডের এই পদে বেতন স্কেল ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা।

১৪তম গ্রেডে স্টাফ ফটোগ্রাফার পদে ১ জন এবং ড্রাফটসম্যান পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। উভয় পদের বেতন স্কেল ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা।

এবারের নিয়োগে সবচেয়ে বেশি জনবল নেওয়া হচ্ছে মাঠপর্যায়ের প্রশিক্ষক হিসেবে। এর মধ্যে ১৫তম গ্রেডে থানা বা উপজেলা প্রশিক্ষক হিসেবে ৭৬ জন এবং উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পদে ৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে। একই গ্রেডে ভারী গাড়িচালক নেওয়া হবে ১০ জন। এ তিনটি পদের বেতন কাঠামো ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা।

১৬তম গ্রেডে প্রুফ রিডার পদে ১ জন, অফিস সহকারী পদে ২ জন এবং ইলেকট্রিশিয়ান পদে ১ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। এই গ্রেডের নির্ধারিত বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।

এ ছাড়া ১৭তম গ্রেডে বুট মেকার পদে ১ জন নেওয়া হবে, যার বেতন স্কেল ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা। অন্যদিকে ১৮তম গ্রেডে ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা স্কেলে ২ জন প্লাম্বার নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ অক্টোবরের নির্ধারিত সময়সীমার মধ্যেই অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...