বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল
বিজ্ঞাপন

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

নিজস্ব প্রতিবেদক২৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ হামলার ঘটনা ঘটে। তবে ওই সময় আসিফ আকবর গাড়িতে উপস্থিত না থাকায় তিনি অক্ষত আছেন।

জানা গেছে, মগবাজার এলাকায় অবস্থিত বিশাল সেন্টারে সংগীতশিল্পী আসিফ আকবরের অফিস রয়েছে। শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে অফিসের সামনে অবস্থানরত তার ব্যক্তিগত গাড়িটিতে গুলি চালানো হয়।

এদিকে ঘটনার পরপরই স্বামী নিরাপদে থাকায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেন আসিফের স্ত্রী বেগম সালমা আসিফ। ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান চুয়াডাঙ্গা ডট নেটকে জানান, গুলির খবর পেয়েই পুলিশ কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কী কারণে এ হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত চলছে। বিষয়টি নিয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...