বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

দেশজুড়ে কোক স্টুডিও বাংলার ক্যাম্পাস কনসার্ট প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
দেশজুড়ে কোক স্টুডিও বাংলার ক্যাম্পাস কনসার্ট প্রতিযোগিতা

কোক স্টুডিও বাংলার সংগীতের আবহ ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্ষক একটি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা শুরু করেছে কোকা-কোলা বাংলাদেশ। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবেন। ২৬ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, ভোটিং এবং ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে শুরু হয়েছে প্রতিযোগিতাটি, পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পৌঁছাবে। প্রতিযোগিতায় সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট।

প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন, সেখানে থাকবে একটি ইউনিক কোড। ক্যাম্পেইনের মাইক্রোসাইটে কোডটি ব্যবহার করে তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভোট দিতে পারবেন। প্রতিযোগিতার অগ্রগতি দেখার জন্য থাকবে একটি লাইভ লিডারবোর্ড। সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকে নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবে।

ভোট দেওয়ার পাশাপাশি, ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নিজেদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগও তৈরি করবে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার ডেডিকেটেড রেকর্ডিং স্টুডিও কিয়স্কে গিয়ে কোক স্টুডিও বাংলার যে কোনো গানের কভার পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন। সেই রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দেওয়ার পর, বিজয়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেরা পারফরম্যান্স এবং সর্বোচ্চ সামাজিক যোগাযোগমাধ্যম এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থীকে ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে।

এই প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, ‘কোক স্টুডিও বাংলা সব সময়ই সংগীতের মাধ্যমে মানুষকে একত্রিত করেছে এবং প্রতিভাকে উদযাপন করে এসেছে। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে তরুণদের আরও কাছে নিয়ে যেতে চাই এবং তাদের নিজেদের মতো করে এই অভিজ্ঞতার অংশগ্রহণের সুযোগ দিতে চাই। নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য বন্ধুদের নিয়ে ভোটের প্রচারণা চালানো থেকে শুরু করে রেকর্ডিং বুথে পারফর্ম করা, আমরা আশা করি, শিক্ষার্থীরা এই প্রতিযোগিতাকে আপন করে নেবেন এবং ক্যাম্পাসজুড়ে স্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করবেন।’

এই ক্যাম্পেইনে ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থীদের পরিবেশনা এবং ইন্টার‌্যাকটিভ অভিজ্ঞতা থাকবে। এসব কার্যক্রমের উল্লেখযোগ্য মুহূর্ত কোক স্টুডিও বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে তুলে ধরা হবে। পাশাপাশি, শিক্ষার্থীরা লাইভ লিডারবোর্ডের মাধ্যমে প্রতিযোগিতায় নিজেদের বিশ্ববিদ্যালয়ের অবস্থানও দেখতে পারবেন।

তারুণ্যের উদ্দীপনা, ক্যাম্পাসের উচ্ছ্বাস এবং সংগীতকে কেন্দ্র করে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের কোক স্টুডিও বাংলার সংগীত উদযাপনের অংশ করে তুলতে চায়, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রিয় সংগীতকে সরাসরি নিজেদের ক্যাম্পাসে নিয়ে আসতে পারবেন।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...