বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’
বিজ্ঞাপন

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম
মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

ক্যারিয়ারের বেশ কয়েকটি সেরা সমালোচনামূলক প্রশংসা অর্জন করেন জীবনে প্রথমবার ম্যাকবেথ চরিত্রে অভিনয় করে। রুপার্ট গুল্ডের পরিচালনায় নাটকটির মঞ্চায়ন শুরু হয় ২০০৭ সালের মে মাসে ইংল্যান্ডের চিচেস্টার ফেস্টিভ্যাল থিয়েটারে। পরে এটি লন্ডনের ওয়েস্ট এন্ডে মঞ্চস্থ হয়। এরপর যুক্তরাষ্ট্রের ব্রুকলিন একাডেমি অব মিউজিকে প্রদর্শিত হওয়ার পর ২০০৮ সালে ব্রডওয়েতে স্থানান্তরিত হয়।

ম্যাকবেথ চরিত্রে অভিনয়ের জন্য নিজের ক্যারিয়ারে একমাত্র টনি অ্যাওয়ার্ড মনোনয়ন পান স্টুয়ার্ট। তাঁর অভিনয় নিয়ে দ্য টাইমস অব লন্ডন লিখেছিল, তাঁর ম্যাকবেথ চরিত্রটি ছিল ‘দুর্বলতা, আকাঙ্ক্ষা, আত্মম্ভরিতা ও বিষণ্ন রসবোধের এক মুগ্ধকর সৃষ্টি’। দ্য ডেইলি টেলিগ্রাফ তাঁর অভিনয়কে অভিহিত করেছিল ‘সত্যিকার অর্থেই অসাধারণ অভিনয়’ হিসেবে। আর দ্য নিউইয়র্ক টাইমস লিখেছিল, নাটকটি ছিল ‘অবশ্যই দেখার মতো’।

২০০৮ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেছিলেন, ‘প্রায় ৫০ বছর ধরে আমি এই চরিত্রে অভিনয়ের অপেক্ষা করেছি। ১৪ বছর বয়সে নাটকটি শিখেছিলাম। শুধু সংলাপগুলো অসাধারণ মনে হয়েছিল বলেই সব স্বগতোক্তি মুখস্থ করে ফেলেছিলাম। সেগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। ফলে নাটকের ওই অংশগুলো আর নতুন করে শিখতে হয়নি। এটা ছিল আশীর্বাদের মতো। কারণ, এখন সংলাপ মুখস্থ করাই এই পেশার সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...