বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন
বিজ্ঞাপন

পরিকল্পিতভাবে পোশাকশ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
পরিকল্পিতভাবে পোশাকশ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে: শ্রমমন্ত্রী

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকালে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ এবং পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক জানিয়েছেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে আজই 'মজুরি বোর্ড' গঠন করা হয়েছে। তবে তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই আন্দোলন উসকে দেওয়া হচ্ছে।

সড়ক অবরোধ ও টিয়ারশেল নিক্ষেপ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ ওই পয়েন্টসহ আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

একপর্যায়ে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আজকেও তারা সড়ক অবরোধ করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

মজুরি বোর্ড গঠন ও কড়া বার্তা শ্রমমন্ত্রীর

মিরপুরের পরিস্থিতি ও শ্রমিকদের আন্দোলনের সার্বিক বিষয়ে বক্তব্য দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক। তিনি বলেন, শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড। আজ মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আমরা আশা করি, দ্রুততম সময়ে বোর্ড বসবে এবং এটিকে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে যাবে। আশা করি, এখন শ্রমিকরা রাস্তা ছেড়ে কলকারখানায় যোগ দেবেন।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...