বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’
বিজ্ঞাপন

প্রথম দেখাতেই কেন মীরাকে জুতার ছবি তুলতে বলেছিলেন শহীদ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
প্রথম দেখাতেই কেন মীরাকে জুতার ছবি তুলতে বলেছিলেন শহীদ

শহীদ কাপুর ও মীরা রাজপুতের রসায়ন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে নিজেদের প্রথম সাক্ষাতের বেশ কিছু মজার স্মৃতি শেয়ার করেছেন এই দম্পতি।

শহীদের স্ত্রী মীরা বলেন, ‘আমরা যখন প্রথম সাক্ষাৎ করেছিলোম সেদিন প্রায় দুই থেকে তিন ঘণ্টা কথা বলার পর শহীদ আমাকে ফোন বের করে তার জুতার ছবি তুলতে বলেন। প্রথম সাক্ষাতে এমন অনুরোধে কিছুটা বিস্মিত হলেও শেষ পর্যন্ত ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলে দেই আমি। বেশ অদ্ভুত লেগেছিল।

সঞ্চালক এর কারণ জানতে চাইলে শহীদ কাপুর বলেন, তার জুতার ওপর আলো পড়লে অদ্ভুত একটি দৃশ্য তৈরি হতো। ছবির বাকি সবকিছু অন্ধকার হয়ে যেত, শুধু জুতাটিই দেখা যেত। তাই এ মজার জিনিসটি মীরাকে দেখাতে চেয়েছিলেন অভিনেতা।

প্রথম সাক্ষাতের সময় বয়সের পার্থক্য নিয়েও ভাবনায় ছিলেন শহীদ। অভিনেতা বলেন, ‘প্রথমবার যখন দেখা হয়েছিল, মীরার বয়স ছিল ২০ বছর। আমার ৩৪। ভাবছিলাম, আমাদের দুজনের মনের মিল হবে তো? অথচ কথা বলতে বলতে সাত ঘণ্টা কেটে গিয়েছিল। আমরা কেউই বুঝতে পারিনি।’

২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন শহীদ কাপুর ও মীরা রাজপুত। দুই সন্তান নিয়ে তাদের গোছানো সংসারে আজ ভালোবাসার কমতি নেই। দীর্ঘ এক দশকের বেশি সময় পার হওয়ার পরও তাদের মধ্যকার মিষ্টি খুনসুটি ও বন্ধুত্বের সম্পর্ক ভক্তদের মুগ্ধ করে চলেছে, যা সম্প্রতি তাদের এক সাক্ষাৎকারেও আবারও প্রমাণিত হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...