বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন

আবারও নতুন সিনেমায় একসঙ্গে চঞ্চল, তুষি ও সিয়াম

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
আবারও নতুন সিনেমায় একসঙ্গে চঞ্চল, তুষি ও সিয়াম

‘আন্ধার’ সিনেমার মুক্তির অপেক্ষা এখনও শেষ হয়নি। এরই মধ্যে নতুন আরেকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদ। নির্মাতা শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা ‘আবার দেখা হলো’তে দেখা যাবে এই তিন তারকাকে।

এর আগে রায়হান রাফীর পরিচালনায় ‘আন্ধার’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন চঞ্চল, তুষি ও সিয়াম। সিনেমাটি এখনও মুক্তির অপেক্ষায়। তার আগেই নতুন ছবিতে তাদের একসঙ্গে যুক্ত হওয়ার খবর পাওয়া গেল।

আসন্ন ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে নির্মিত হচ্ছে ‘আবার দেখা হলো’। আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ।

প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। ইতোমধ্যে শুটিংয়ের প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন করেছেন নির্মাতা ও প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

তবে নতুন সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাইছেন না সংশ্লিষ্টরা। এ বিষয়ে অভিনেত্রী নাজিফা তুষির সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে তিনি জানান, আপাতত এ বিষয়ে কিছু বলতে পারবেন না। নির্মাতা শঙ্খ দাশগুপ্তও সিনেমাটি নিয়ে নীরব রয়েছেন।

রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে ‘আবার দেখা হলো’ ও ‘আন্ধার’- দুটি সিনেমায় চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...