বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

আদালতে আজ জামিনের আবেদন করবেন পরী

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
আদালতে আজ জামিনের আবেদন করবেন পরী

চিত্রনায়িকা পরী মণি আজ আদালতে আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে আত্মসমর্পণ করব। আশা করছি, আদালত তার জামিন মঞ্জুর করবেন।’

এর আগে গত বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমানের আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে পরী মণি আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে আইনজীবী সময়ের আবেদন করে জানান, অ্যালার্জিজনিত শারীরিক জটিলতার কারণে তিনি উপস্থিত থাকতে ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এই সময়ের আবেদনের তীব্র বিরোধিতা করেন। তিনি দাবি করেন, আসামি ইচ্ছাকৃতভাবেই আদালতে হাজির হচ্ছেন না এবং এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সময়ের আবেদন নাকচ করে পরীর জামিন বাতিল করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। একইসঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, ২০২১ সালের ৮ জুন রাতে পরী ও তার সহযোগীরা সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে প্রবেশ করে মদ্যপান করেন এবং বিল পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে প্রতিবাদ করলে এই নায়িকা একটি সারভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন, যার আঘাতে নাসির বুকে ও মাথায় আঘাত পান। নাসিরের দাবি, এই ঘটনা ধামাচাপা দিতেই পরী পরবর্তীতে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেছিলেন।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...