বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিপর্যয়ে কী ক্ষতি হলো, সমাধানে সময় লাগছে কেন

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিপর্যয়ে কী ক্ষতি হলো, সমাধানে সময় লাগছে কেন

৪৩ কোটির বেশি ব্যবহারকারী

মাইক্রোসফটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ প্রতিষ্ঠানটির মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন। তবে চলমান বিপর্যয়ে ঠিক কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রযুক্তিগত সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে ৭৪টি দেশের প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, এ ওয়েবসাইটে মূলত ব্যবহারকারীদের স্বেচ্ছায় অভিযোগ জানানোর ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়।

মাইক্রোসফটের সেবার ওপর নির্ভরশীল অন্যান্য প্রতিষ্ঠানও বিপর্যয়ের মুখে পড়েছে। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবং এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও সমস্যার কথা জানিয়েছে। ওপেনএআই বলেছে, মাইক্রোসফটের পরিষেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দিয়েছে। ফলে চ্যাটজিপিটির কিছু টুল প্রত্যাশামতো কাজ করছে না।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের প্রশাসন থেকে শুরু করে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাও এ বিপর্যয়ের প্রভাবের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও টেক্সাসের আদালতগুলো যোগাযোগে বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে। কানাডার টরন্টোতে একাধিক হাসপাতাল পরিচালনাকারী স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের ই-মেইল ব্যবস্থায় সমস্যা দেখা দিলেও রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হয়নি বলে জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম সিবিসি।

জাপান সরকারের যৌথ তথ্যপ্রযুক্তি প্ল্যাটফর্মও বিঘ্নিত হয়েছে। যুক্তরাজ্যে জিপি চিকিৎসাকেন্দ্র, ফার্মেসি, পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়েছে। কোনো কোনো চিকিৎসাকেন্দ্র রোগীদের ওয়েবসাইটে বার্তা না পাঠানোর অনুরোধ জানিয়েছে। কয়েকটি পুলিশ বিভাগ জরুরি প্রয়োজনে ফোনে যোগাযোগের পরামর্শ দিয়েছে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...