বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

এবার অ্যাপলের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম
এবার অ্যাপলের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক

অনলাইন সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের পর থেকে অ্যাপলের সেবা ব্যবহারে সমস্যার অভিযোগ বাড়তে থাকে। দুপুর ১টার ঠিক আগে অ্যাপল সাপোর্ট, অ্যাপল পে এবং আইক্লাউড ব্যবহারে সমস্যার কথা জানিয়ে প্রায় ২ হাজার গ্রাহক অভিযোগ নথিভুক্ত করেন।

সাম্প্রতিক দিনগুলোতে বিশ্বজুড়ে বড় বড় ব্যাংক, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থা এবং মাইক্রোসফটের আউটলুক ই-মেইল প্ল্যাটফর্মে যে ধারাবাহিক কারিগরি বিপর্যয় দেখা গেছে, অ্যাপলের এই বিভ্রাটটি তারই সর্বশেষ সংযোজন। যদিও এই ঘটনাগুলোর মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...