শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজনীতির বিভেদ ভুলে হা-ডু-ডুতে মাতলেন বর্তমান জনপ্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীরাদুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছানাটোরে ভেজাল ধান-গমের বীজ প্যাকেটজাতের দায়ে জরিমানামাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদনবৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালু: প্রধানমন্ত্রীএক বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফঅপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রীট্রলারে সেন্ট মার্টিন ছাড়লেন ৬৮০ জন, দ্বীপে আটকে আরও ৯০০ পর্যটকবিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫
বিজ্ঞাপন

মাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
মাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

এটুআই এর দেওয়া তথ্য অনুযায়ী, ‘মাইগভ’ প্ল্যাটফর্মের অভিবাসন ঋণসেবার আওতায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন। বিদেশযাত্রায় সংশ্লিষ্ট কর্মীর প্রকৃত ব্যয় যাচাই-বাছাই করে ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পর বর্তমানে ব্যাংকের ১২২টি শাখায় এ ডিজিটাল সেবা চালু রয়েছে। আগে অভিবাসন ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আবেদনকারীদের একাধিকবার ব্যাংকের শাখায় যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হতো তাঁদের। অনলাইনে সেবাটি চালু হওয়ায় এখন ঘরে বসেই ঋণের আবেদন করা এবং আবেদনের অগ্রগতি জানা যাচ্ছে। ফলে ব্যাংকে যাতায়াত ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বিদেশগামী কর্মীদের জন্য আর্থিক সেবা গ্রহণ সহজ হয়েছে। এতে তাঁরা বিদেশযাত্রার প্রস্তুতি আরও দ্রুত সম্পন্ন করতে পারছেন।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...