রাজনীতির বিভেদ ভুলে হা-ডু-ডুতে মাতলেন বর্তমান জনপ্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীরা

আয়োজক কমিটির সদস্য আলমগীর কবির বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই স্লোগানের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান মঞ্জুর আল মামুন বলেন, বর্তমান জনপ্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি এবং তরুণদের কাছে মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতেই তাঁরা এ খেলায় অংশ নিয়েছেন।
সাবেক ফুটবলার ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, খেলায় জয়-পরাজয় থাকলেও এ আয়োজনের মধ্য দিয়ে জয় হয়েছে সম্প্রীতির। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে এসে একই মাঠে খেলায় অংশ নিয়ে দুই পক্ষ সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

