শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদনবৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালু: প্রধানমন্ত্রীএক বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফঅপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রীট্রলারে সেন্ট মার্টিন ছাড়লেন ৬৮০ জন, দ্বীপে আটকে আরও ৯০০ পর্যটকবিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫পায়রা সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগপীরগঞ্জে কাটা আমন ধানে আকভানের হানা, ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

বৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
বৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি

প্রতিষ্ঠানটির এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈশাখী টেলিভিশনের অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে বেলা দুইটার দিকে চাকরি ছেড়ে দিতে বলেন ডিএমডি টিপু আলম। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে নাহিয়ান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ডেকে আনেন বলে অভিযোগ করেন ওই কর্মী। এরপর তাঁরা কার্যালয়ে ঢুকে ডিএমডিকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে তাঁদের হট্টগোল ও বিশৃঙ্খলা হয়। প্রধান ফটকের বাইরেও লোকজন জড়ো হওয়ায় টেলিভিশনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

তবে চাকরি ছাড়ার নির্দেশনা নিয়ে বিরোধের বিষয়টি অস্বীকার করেছেন অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ান। তিনি জানান, চাকরি ছাড়ার জন্য যখন মানবসম্পদ বিভাগে (এইচআর) যান, তার পাঁচ মিনিটের মধ্যে হামলা হয়। তিনি হামলার বিষয়ে কিছু জানেন না। তাঁর সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতা–কর্মীর যোগাযোগ নেই।

এ বিষয়ে বৈশাখী মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নাহিয়ান আমার সামনেই বসা ছিল। আমরা কথা বলছিলাম, এ সময় কিছু লোক অফিসে ঢুকে হট্টগোল ও স্লোগান দিতে থাকে। এর মধ্যে পুলিশ কল করা হয়, পরে পুলিশ এসে সব পক্ষের সঙ্গে বৈঠক করেন। এরপর ডিএমডিকে নিয়ে চলে যান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...