বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন
বিজ্ঞাপন

ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ

ইরানের হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপ, বন্দর আব্বাস, জাস্ক ও সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর বিস্ফোরণের তথ্য জানায় ইরানি সংবাদমাধ্যমগুলো।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে দেশটির সামরিক তৎপরতার সঙ্গে এসব বিস্ফোরণের সম্পর্ক থাকতে পারে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে বারবার হামলার ঘটনা ঘটছে।

আরও জানিয়েছে, এসব এলাকায় কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কি না, তা ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেননি।

অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের একটি সূত্রের বরাতে জানিয়েছে, কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।

রোববার (৮ নভেম্বর) ভোরে ইরানের রেভল্যুশনারি গার্ডস নেভি (আইআরজিসি) জানায়, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি ‘অননুমোদিত পথ’ অতিক্রম করার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার মাইন বিস্ফোরণের কবলে পড়ে। এ সময় সেগুলোয় আগুন ধরে যায়। আইআরজিসির উল্লেখ করা এই ঘটনাগুলোর সঙ্গে ইরানের দক্ষিণাঞ্চলে শোনা বিস্ফোরণের শব্দের কোনো সম্পর্ক আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরান এই জলপথে চলাচলের ওপর নিজেদের আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...