বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
বিজ্ঞাপন

দূষিত দিল্লির বাতাস দীপাবলির আতশবাজির ধোঁয়ায় আরও ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
দূষিত দিল্লির বাতাস দীপাবলির আতশবাজির ধোঁয়ায় আরও ভয়াবহ

রোববার দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৭৬। শহরজুড়ে ঘন ধোঁয়াশার চাদর ছড়িয়ে পড়ায় দৃশ্যমানতাও কমে যায়। আগের দিন শনিবার একিউআই ছিল ৩৬৯। অর্থাৎ এক দিনের ব্যবধানে দূষণের মাত্রা আরও বেড়েছে। ‘গুরুতর’ দূষণের সীমা ৪০০ হওয়ায় রাজধানীর সামগ্রিক বায়ুমান সেই পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে।

রোববার দিল্লির ৫৯টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১২টি কেন্দ্রে বায়ুর মান ছিল ‘গুরুতর’ পর্যায়ে এবং ২২টিতে ছিল ‘খুব খারাপ’। সবচেয়ে বেশি দূষণ রেকর্ড করা হয়েছে জাহাঙ্গীরপুরীতে। সেখানে একিউআই ছিল ৪৬৩।

দিল্লির বায়ুমান আগাম সতর্কতা ব্যবস্থার পূর্বাভাস অনুযায়ী, ৯ নভেম্বর থেকে কয়েক দিন রাজধানীর বাতাস ‘গুরুতর’ পর্যায়ে থাকতে পারে। দীপাবলির আতশবাজি থেকে নির্গত ধোঁয়ার পাশাপাশি যানবাহনের ধোঁয়া এবং প্রতিবেশী রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে পরিস্থিতির অবনতি হতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...