শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তারহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তিতুদহের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনমহেশপুরে জমি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে প্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ের বাধাইরানে হামলা ‘অনিবার্য’ বলছেন নেতানিয়াহু, ট্রাম্পের ‘অত তাড়া নেই’যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বাল্যবিবাহ নিষিদ্ধের বিল আটকে দিল রিপাবলিকানরাধূমপানের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুনচট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার, ঋণখেলাপি প্রায় ৩ হাজার কোটি টাকাশ্রীলঙ্কাকে হারিয়ে জয়খরা কাটাল পাকিস্তানঅস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে ঢাকা ছেড়েছেন জামায়াত আমিরইউরোপের নিরাপত্তা নিয়ে সমঝোতায় রাজি মস্কো, নিজেদের স্বার্থ বিসর্জন নয়: পুতিন
বিজ্ঞাপন

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ এএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

এদিকে, ট্রাম্পের সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন আরেকটি মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি মে ও জুন মাসে ভারতের কেন্দ্রীয় সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি ফোনালাপের ব্যবস্থা করেছিল। প্রতিষ্ঠানটির সর্বশেষ দাখিল করা নথিতে এসব ফোনালাপকে তাদের ‘রাজনৈতিক কার্যক্রমের’ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফোনালাপগুলোর আলোচ্য বিষয় ছিল ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।’

২০২৫ সালের এপ্রিলে ভারত জেসন মিলারের প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।

চুক্তির নথিতে প্রতিষ্ঠানটির দায়িত্বের পরিধি সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, থিংকট্যাংক এবং অন্যান্য প্রাসঙ্গিক অংশীজনদের কাছে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়া, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি পর্যায়ে সম্পর্ক উন্নয়নে সহায়তা করা।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...