অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে বিদায় জানান দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সফর শেষে আগামী ২৬ নভেম্বর ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
রাজনীতি থেকে আরও পড়ুন

