শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জুডিশিয়াল সার্ভিস কমিশনের ‘অফিস সহায়ক’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৮ নভেম্বররাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তারহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তিতুদহের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনমহেশপুরে জমি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে প্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ের বাধাইরানে হামলা ‘অনিবার্য’ বলছেন নেতানিয়াহু, ট্রাম্পের ‘অত তাড়া নেই’যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বাল্যবিবাহ নিষিদ্ধের বিল আটকে দিল রিপাবলিকানরাধূমপানের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুনচট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার, ঋণখেলাপি প্রায় ৩ হাজার কোটি টাকাশ্রীলঙ্কাকে হারিয়ে জয়খরা কাটাল পাকিস্তানঅস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির
বিজ্ঞাপন

শ্রীলঙ্কাকে হারিয়ে জয়খরা কাটাল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
শ্রীলঙ্কাকে হারিয়ে জয়খরা কাটাল পাকিস্তান

এর আগে পাকিস্তানের পেসারদের তোপের মুখে পড়ে গুটিয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। মোহাম্মদ আব্বাস ও জামাল তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট পান রজাউল্লাহ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রানে অপরাজিত থাকেন পাথুম রথনায়েকে। এ ছাড়া লাহিরু দিনুশা ৫৪ এবং কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৫৩ রান।

আজ সকালে শ্রীলঙ্কার শেষ উইকেটটি তুলে নেন আব্বাস। এরপর ব্যাট হাতে দ্রুত জয় নিশ্চিত করেন জামাল ও আওয়াইস। শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্দো একটি করে উইকেট নিলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এই হারে টেস্টে জয়হীন থাকার হতাশা আরও বাড়ল শ্রীলঙ্কার। গত জুনে ১২ মাসের বিরতি শেষে টেস্ট ক্রিকেটে ফেরার পর ছয় ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি তারা। অন্যদিকে পাঁচ ম্যাচ পর জয়ের স্বাদ পেল পাকিস্তান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে দুই দলের অবস্থানই সুবিধাজনক ছিল না। তাই এই ফল পয়েন্ট তালিকার সমীকরণে বড় কোনো পরিবর্তন আনবে না। তবে নিজেদের পরীক্ষা নিরীক্ষায় পাকিস্তান যে শ্রীলঙ্কার চেয়ে বেশি সফল হয়েছে, এই সিরিজ জয় তাদের সেই আত্মবিশ্বাস আরও বাড়াবে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...