বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
বিজ্ঞাপন

গ্রিসের ক্রিট উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৮

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
গ্রিসের ক্রিট উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৮

ভূমধ্যসাগরে গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সপ্তাহান্তে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি সোমবার (৯ নভেম্বর) নিশ্চিত করেছে গ্রিসের কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, শনিবার গভীর রাতে নৌকাটি থেকে বিপৎসংকেত পাওয়ার পর জরুরি উদ্ধার অভিযান শুরু করে সামুদ্রিক পুলিশ। তবে প্রবল বাতাসের কারণে সাগরের পরিস্থিতি উত্তাল থাকায় উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। খবর এএফপির।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কাছাকাছি দিয়ে যাওয়া অন্য একটি নৌকা থেকে সুদানের নাগরিক ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় একজনের মরদেহও উদ্ধার করা হয়। পরে তাদের একটি পুলিশি জাহাজে স্থানান্তর করে ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...