‘ইসলামি বাংলাদেশে নারীদের সমতা নেই’: শেখ হাসিনাকে ফেরত না দিতে বিজেপি নেতার যুক্তি

সামাজিক মাধ্যমে দেওয়া নিজের পোস্টে সুব্রহ্মনিয়ম স্বামী লেখেন, ‘বাংলাদেশ চায় ভারত যেন দেশটিতে আশ্রয় নিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে হস্তান্তর করে। ভারতের উচিত এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করা।’
নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে বিজেপির এই সাবেক রাজ্যসভা সদস্য লেখেন, বাংলাদেশে নারীদের অধিকার এবং সমতা নিয়ে চরম সামাজিক ও রাজনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। তাঁর দাবি, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে এমন কিছু গোষ্ঠী জড়িত ছিল যারা নারী ও পুরুষের সমান অধিকারে বিশ্বাস করে না।
ভারতের সংবিধান ও সামাজিক মূল্যবোধের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘ভারতে নীতিগতভাবে নারীদের সমান মর্যাদার চোখেই দেখা হয়। সুতরাং শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতীয় পাসপোর্টের সুরক্ষায় ভারতে অবস্থান করতে পারেন।’
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

