ভারতের অজিত দোভালকে যে কারণে মার্কিন আদালতে তলব

খালিস্তান আন্দোলনের মূল লক্ষ্য ভারতের পাঞ্জাবকে আলাদা করে ‘খালিস্তান’ নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নব্বইয়ের দশকে আন্দোলনটি অনেকটা স্তিমিত হওয়ার আগ পর্যন্ত পাঞ্জাবে কয়েক দশক ধরে রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত চলে। পরে আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী ও নেতার অনেকে বিদেশে আশ্রয় নেন। বিশেষ করে কানাডায় অবস্থান করে তারা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ভারতের।
এদিকে পান্নুনের করা দেওয়ানি মামলাটি এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে পৃথক একটি ফৌজদারি মামলা পরিচালনা করছে।
মূলত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে মার্কিন তদন্ত থেকেই নতুন এই দেওয়ানি মামলার সূত্রপাত। ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তারের পর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনায় যুক্ত ছিলেন গুপ্তা।
যুক্তরাষ্ট্রের অভিযোগপত্রে বলা হয়েছে, এ পরিকল্পনার সঙ্গে বিকাশ যাদব নামে ভারতের এক ব্যক্তি জড়িত ছিলেন, যিনি ওই সময় দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্য কয়েকজনের সহযোগিতায় তারা পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানো আদালতের নির্দেশনা অনুযায়ী একটি নিয়মিত প্রক্রিয়া। এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র মামলার অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিয়েছে।
এদিকে ভারত সরকার পন্নুনের অভিযোগকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। এ ঘটনায় ভারতীয় কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগও বরাবর অস্বীকার করে আসছে দেশটি।

