বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মাসে এখনো ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম ইরান, মজুত কত

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
মাসে এখনো ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম ইরান, মজুত কত

যুক্তরাষ্ট্রের হাতে এখনো নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিপুল পরিমাণ অস্ত্রের মজুত রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে বিপুল সংখ্যায় ইন্টারসেপ্টর ব্যবহার করায় অন্য সামরিক ক্ষেত্রে প্রয়োজনীয় এসব অস্ত্রের মজুত কমে গেছে।

ব্লুমবার্গ ইকোনমিকসের প্রতিরক্ষা বিভাগের প্রধান বেকা ওয়াসার বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুতের মধ্যে সরাসরি কোনো প্রতিযোগিতা কখনোই ছিল না। তাঁর ভাষায়, সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র ইরানের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু ইরানের কৌশলের জন্য যুক্তরাষ্ট্রের সমপরিমাণ সামরিক সক্ষমতার প্রয়োজন নেই। তাদের প্রয়োজন কেবল এমন সক্ষমতা, যার মাধ্যমে প্রতিপক্ষের কার্যক্রম ব্যাহত করা, তার ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা এবং দীর্ঘ সময় ধরে টিকে থাকা সম্ভব।

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের মজুতেই সচল উৎপাদন

ল্যামসনের মতে, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের একটি সংরক্ষিত মজুত থাকায় বড় পরিসরের উৎপাদনব্যবস্থা বিমান হামলায় অচল হয়ে পড়ার পরও ইরান অস্ত্র সংযোজন চালিয়ে যেতে পেরেছে। এর আগে প্রকাশিত প্রতিবেদনগুলোর সঙ্গেও এই মূল্যায়নের মিল রয়েছে। সেসব প্রতিবেদনে বলা হয়েছিল, অতীতের হামলার পর ইরান পারমাণবিক স্থাপনাগুলোর তুলনায় ক্ষেপণাস্ত্র মেরামতকে বেশি অগ্রাধিকার দিয়েছিল।

পশ্চিমা কর্মকর্তারা আরও জানিয়েছেন, রাশিয়া ইরানকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে। তবে কী ধরনের অস্ত্র এবং কী পরিমাণে সরবরাহ করা হচ্ছে, তা এখনো জানা যায়নি। মার্কিন থিংক ট্যাংক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ গবেষক অঙ্কিত পান্ডা বলেন, ইরানের বর্তমান অস্ত্রের মজুত নিয়ে প্রকাশ্য বিভিন্ন হিসাবের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। তবে দেশটি উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পুনরায় প্রস্তুত করতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে এক পর্যালোচনায়ও দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের অব্যাহত বোমাবর্ষণের পরও ইরানের ক্ষেপণাস্ত্রভান্ডার উল্লেখযোগ্যভাবে টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...