পরকীয়ার অভিযোগের পর সিইও জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া

এ বিষয়ে জানতে চাওয়া হলেও এনভিডিয়া ও পাওয়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সও প্রতিবেদনগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের সূত্রপাত হয় অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের তথ্য প্রকাশের পর। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, ওই নারী চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার চিপ সরবরাহে সহায়তা করেছিলেন।
গত রোববার কর্মীদের উদ্দেশে পাঠানো এক স্মারকে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন হুয়াং। এ ঘটনার ‘সম্পূর্ণ দায়’ও তিনি নিজের কাঁধে নেন। তবে ওই সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
একই দিন এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করে। হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার পরিচালিত অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পর্ষদ। স্বাধীন পরিচালকদের তত্ত্বাবধানে এবং বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্তটি পরিচালিত হচ্ছে। তদন্ত শুরুর সময় পরিচালনা পর্ষদ হুয়াংয়ের প্রতি আস্থা প্রকাশ করেছিল।

