বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন
বিজ্ঞাপন

ক্ষমতা ছাড়ার আগে কিউবা সমস্যার সমাধান চান ট্রাম্প, সামরিক অভিযানের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ এএম
ক্ষমতা ছাড়ার আগে কিউবা সমস্যার সমাধান চান ট্রাম্প, সামরিক অভিযানের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগেই তিনি কিউবা ইস্যুর সমাধান করতে চান। এ ক্ষেত্রে দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিও বিবেচনায় রাখার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেবেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার আগেই কিউবা সমস্যার সমাধান করতে চাই।’

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কিউবার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং এটি কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন ট্রাম্প। রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত। কিউবা নিয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার আগ্রহের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা এবং সেখানে নানা ধরনের দুর্ব্যবহারের শিকার হওয়া মানুষদের জন্য তিনি কিছু করতে চান। তাদের স্বার্থেই কিউবা নিয়ে পদক্ষেপ নিতে আগ্রহী তিনি।

তবে কিউবার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...