বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
বিজ্ঞাপন

ইয়েমেনে আগস্ট থেকে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
ইয়েমেনে আগস্ট থেকে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইয়েমেনে চলমান সংঘাত ও সহিংসতা বৃদ্ধির কারণে গত আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত এক সপ্তাহেই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, সহিংসতায় স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবারগুলো ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাও বাধাগ্রস্ত হচ্ছে। সংস্থাটি বলেছে, সহিংসতার ভয়াবহ মূল্য দিতে হচ্ছে সাধারণ বেসামরিক মানুষকে।

গত ৫ অক্টোবর থেকে ইয়েমেনের সরকার ‘ডন অব ইয়েমেন’ নামে সামরিক অভিযান শুরু করেছে। প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের কাছ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার এবং রাজধানী সানার নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়াই এ অভিযানের লক্ষ্য।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, গত আগস্টের শুরু থেকে ইয়েমেনে ২৮৯ জন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার বিষয়টি যাচাই করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর। তাদের মধ্যে ৭২ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন। নিহতদের অর্ধেকই শিশু। মোট হতাহতের প্রায় দুই-তৃতীয়াংশ নারী ও শিশু।

সংঘাতের প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপরও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর লাহিজ প্রদেশের আল-সাকিয়া স্বাস্থ্যকেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়। এতে তিন স্বাস্থ্যকর্মী নিহত এবং চারজন আহত হন।

এর চার দিন পর তাইজ শহরের দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ১২ হাজার মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ওসিএইচএর উদ্ধৃত ডব্লিউএইচওর পরিসংখ্যান অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনে ২৮টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সাতটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া ১৩ জন স্বাস্থ্যকর্মী নিহত অথবা আহত হয়েছেন।

বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমানে ইয়েমেনের তাইজ প্রদেশে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষের বসবাস। সেখানে এ সংখ্যা ১ লাখ ৪০ হাজারের বেশি বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...