বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব জোটের আহমেদ তিবি

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব জোটের আহমেদ তিবি

এর আগে রোববার নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানান আহমেদ তিবি। পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তিনি নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ‘মাফিয়াদের মতো আচরণের’ অভিযোগ তোলেন।

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নরডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ ইসরায়েলে রাআম পার্টির তিন কর্মীর কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভাউচার রয়েছে। এগুলো ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের একটি গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। সূত্রটি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন কর্মী। তবে গ্রেপ্তারের আগে পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়। সে সময় বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...