পাকিস্তানে একটি সাধারণ ছবিও নারীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে

চেইনের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ছবি ব্যবহার করে নারীদের শিক্ষা ও কর্মসংস্থান থেকে দূরে সরিয়ে দেওয়া, জোরপূর্বক বিয়ে, শারীরিক ও মানসিক নির্যাতন এমনকি হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা ঘটতে পারে।
পাকিস্তানের ডিজিটাল রাইটস ফাউন্ডেশনের হেল্পলাইনে প্রতি মাসে প্রায় ২৫০টি অভিযোগ আসে। সংস্থাটির প্রতিষ্ঠাতা আইনজীবী নিঘাত দাদ বলেন, পাকিস্তানের মতো সমাজে নারীর ব্যক্তিগত জীবন ও অনলাইন উপস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। তাই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নীতিমালায় স্থানীয় সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা বিবেচনা করা জরুরি।
চেইন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী কনটেন্ট নিয়ন্ত্রণ এবং সম্মতিভিত্তিক অভিযোগ জানানোর ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে। মানিজার ছবিটি এখনো অনলাইনে রয়েছে। নিরাপত্তার আশঙ্কায় তার মা তাকে স্কুল ছাড়তে বাধ্য করেছেন। বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। মানিজা বলেন, প্রতিদিন আতঙ্কের মধ্যে বেঁচে থাকতে হচ্ছে তাকে।

