বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়

১০ কোটির বেশি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হবে সাতটি

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অধিকাংশের জনসংখ্যা তুলনামূলকভাবে ছোট বা মাঝারি আকারের হবে। ২০৭০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৪টি দেশের মধ্যে মাত্র সাতটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হবে। দেশগুলো হলো পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান ও তুরস্ক। অর্থাৎ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশও ১০ কোটির বেশি জনসংখ্যার দেশগুলোর তালিকায় থাকবে।

উল্লেখ্য, ২০৭০ সালে বিশ্বের মোট ২০টি দেশের জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হতে পারে।

জন্মহার ও অভিবাসনে বাড়বে মুসলিম জনসংখ্যা

বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি জনমিতিক ও সামাজিক কারণ কাজ করবে। এর মধ্যে রয়েছে জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামো, জন্মহার, মৃত্যুহার, আন্তর্জাতিক অভিবাসন এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তন।

কোনো ধর্মীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে জন্ম ও মৃত্যুর পার্থক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মের সংখ্যা মৃত্যুর চেয়ে বেশি হলে তাকে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণেও কোনো ধর্মীয় জনগোষ্ঠীর আকার পরিবর্তিত হতে পারে। ধর্মীয় পরিচয় পরিবর্তন বলতে এক ধর্ম থেকে অন্য ধর্মে যোগ দেওয়া কিংবা কোনো ধর্মীয় পরিচয় সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়াকে বোঝায়।

২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হবে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি। মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক কম বয়সী জনসংখ্যা কাঠামো এবং উচ্চ জন্মহারের কারণে জন্মের সংখ্যা মৃত্যুর চেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ভবিষ্যতে মুসলিম জনসংখ্যার পরিবর্তনে আন্তর্জাতিক অভিবাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকায় অভিবাসনের কারণে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...