বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প

রাসায়নিক অস্ত্রের অভিযোগ ইসরায়েলের

ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির তৎপরতাকে সামনে এনে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরছে ইসরায়েল। এ উদ্দেশ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গফম্যান। ওয়াশিংটন ও মিয়ামি সফরে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী গফম্যানকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর পক্ষে যুক্তি তুলে ধরতে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলি একটি সূত্র।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে গফম্যান ইরানের রাসায়নিক অস্ত্র তৈরিসংক্রান্ত কার্যক্রম নিয়ে ইসরায়েলের উদ্বেগের কথা তুলে ধরেন। ইসরায়েলের দাবি, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে, যা থেকে বোঝা যায়, ইরান রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বাড়িয়েছে এবং এ ধরনের অস্ত্রের পরীক্ষাও চালিয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...