বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের জাফরপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে তিনটার দিকে কার্যালয়টির মূল ফটক লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছোঁড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়লেও ব্যাংকের ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাকি তিনটি বোমা অবিস্ফোরিত থেকে যায়।

ঘটনার বিবরণ দিয়ে ব্যাংকটির পদ্মবিলা শাখার ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, রাত দুইটা ৪৫ মিনিটের দিকে কার্যালয়ের নাইটগার্ড তাকে মুঠোফোনে বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনা জানার সঙ্গে সঙ্গেই তিনি চুয়াডাঙ্গা সদর থানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সুপারের কার্যালয়ে যোগাযোগ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ।

শাখা ব্যবস্থাপক আরও জানান, দুর্বৃত্তদের ছোঁড়া বোমার মধ্যে একটি সরাসরি প্রধান দরজার সামনে বিস্ফোরিত হয়। অন্য তিনটির একটি ছাদের ওপর এবং দুটি সিঁড়ির সামনে পড়েছিল, যেগুলো ফাটেনি। বিস্ফোরণের পর আগুন ধরে গেলে ব্যাংকের নাইটগার্ড ও বাজারের নৈশপ্রহরী মিলে দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। হামলাটি ভবনের বাইরের অংশে হওয়ায় ভেতরে থাকা জরুরি নথিপত্র বা কোনো মালামালের ক্ষতি হয়নি।

সিসিটিভি ফুটেজের বরাতে বিপ্লব ভট্টাচার্য বলেন, একটি মোটরসাইকেলে চেপে হেলমেট পরিহিত তিনজনকে কার্যালয়ের সামনে আসতে দেখা গেছে। তাদের একজনের কাছে থাকা ব্যাগ থেকে পেট্রোল বোমা বের করে তাতে আগুন ধরিয়ে নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগে আপাতত কারও বিরুদ্ধে মামলা করার কথা বলা হয়নি। শাখা ব্যবস্থাপক জানিয়েছেন, পরবর্তীতে ঊর্ধ্বতন মহলের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। গভীর রাতে ব্যাংকে এমন হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...